আমার গল্প, আমার পথচলা
আমি সাইদি হাসান সজীব।
গ্রাম থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম—
কিন্তু অবস্থা এমন, ইমেইল কী জিনিস, সেটাই ঠিকমতো জানতাম না। ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম ব্যাচের স্টুডেন্ট, ছিলাম কবি জসীমউদ্দিন হলের আবাসিক ছাত্র হিসেবে।
কারণ মাথায় তখনই ঠিক—
বাসা থেকে টাকা নেবো না, আর চাকরি-বাকরির নামে কারো দাসও হবো না।
দিনে ক্লাস, সন্ধ্যায় টিউশন।
ক্যাম্পাস থেকে মগবাজার পর্যন্ত হেঁটে যেতাম—টাকা বাঁচানোর জন্য।
হঠাৎ একদিন এক বন্ধু বলল,
“বিদেশি স্টুডেন্টদের জন্য এসাইনমেন্ট লিখবি? পয়সা দিবে।”
তখন AI ছিল না, সব নিজে লিখতাম।
ওয়ার্ডপ্রতি ৩০–৫০ পয়সা ইনকাম—এটাই ছিল আমার প্রথম টাকা।
কাজ ভালো হওয়ায় হুট করে কাজের পাহাড়!
টিউশন বাদ দিয়ে নিজের একটা ছোট টিম করলাম।
কিন্তু UK ক্লায়েন্ট আর আমার মাঝে কয়েক লেয়ারের মিডলম্যান—
রেট কম, লাভ কম।
একদিন ঠিক করলাম—
মিডলম্যান বাদ। ডিরেক্ট ক্লায়েন্টই ধরবো।
ঘাটাঘাটি করতে করতে এমন কিছু টেকনিক শিখলাম,
যা ফাইভার/আপওয়ার্ক ছাড়াই আমার ইনবক্সে UK ক্লায়েন্ট আসতে শুরু করল।
আর যখন প্রথমবার পাউন্ডে টাকা পেলাম—
মাথা ঘুরে গেল।
ওখান থেকেই গেমটা পাল্টে গেল। পাউন্ডে আয়, বাংলা টাকায় ব্যয়!
তারপর লাখপতি থেকে কোটিপতি হতে বেশি সময় লাগেনি।
এখন আমার অফিস?
এই মোবাইলটাই!
টিম সব করে, আমি শুধু ট্যুর দেই।
আর আজ AI যুগে কনটেন্ট রাইটিং? ডাল ভাত!
আর গল্পটা এখানে শেষ নয়..
আপনারটার শুরু এখান থেকেই।।